• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ৪:৪৭

রাজশাহীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রাকের চাপায় দুই মোটসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ২৯ অক্টোবর রাত ৮ টার দিকে পবা উপজেলার মদনহাটি এলাকার আমান কোল্ড স্টোরেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় বালু বোঝায় ট্রাকটি আরোহী দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

নিহতরা হলেন, রাজশাহী বাগমারা থানার চন্দের আড়া গ্রামের রঘুনাথের ছেলে রমেশ (৪৫) ও একই থানার লাউপাড়া গ্রামের পরেশের ছেলে আলাল (৪৫)।

রমেশ পেশায় একজন গরু খামারি ও আলাল আস্তা নামের একটি এনজিও রয়েছে তার।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বালু বহনকারি একটি ড্রাম ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের চাপায় নিহত ব্যাক্তির মুখমণ্ডল থেতলে গেছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮