• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাবি শিক্ষার্থী শাহরিয়ারের দাফন কাজ সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ১:২৮

রাবি শিক্ষার্থী শাহরিয়ারের দাফন কাজ সম্পন্ন

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কে জি এম শাহরিয়ারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়েরর শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

আজ সকালে পরিবারের কাছে শাহরিয়ারের লাশ হস্তান্তর করে রাজশাহী মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে লাশবাহী অ্যাম্বুলেন্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে। সকাল নয়টায় জানাজা শেষে শাহরিয়ারের বাড়ির উদ্দেশে লাশবাহী অ্যাম্বুলেন্স রওনা হয়ে।
সঙ্গে শাহরিয়ারের সহপাঠীরা দুই বাসে করে যায়।

এর আগে গতকাল বুধবার রাত আটটার দিকে রাবির মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কে জি এম শাহরিয়ার হলের তৃতীয়তলার বারান্দা থেকে পড়ে যান। হবিবুর রহমান হলেন ৩৫৪ নম্বর কক্ষে থাকতেন তিনি। দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান রাবির শিক্ষার্থীরা। একপর্যায়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জানাজায় পরিবারের পক্ষ থেকে শাহরিয়ারের দুই ভাই অংশ নেন। আজ ভোররাতে তাঁরা রাজশাহীতে পৌঁছান। জানাজায় শাহরিয়ারের বড়ভাই শাকিল বলেন, ভাইকে হারিয়ে পরিবারের সবাই মর্মাহত। বাদ আসর গ্রামের বাড়িতে শাহরিয়ারের দ্বিতীয় জানাজা হবে।

জানাজা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, তাঁরা এ ঘটনায় মর্মাহত। তাঁদের একজন সন্তানতুল্য শিক্ষার্থী চলে গেলেন। গতকাল রাতে শাহরিয়ারের দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাঁকে মেডিকেলে নেওয়া হয়েছে। তবে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকেও আলাদা তদন্ত কমিটি হবে।

সনি বাংলা ডট কম/ ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮