• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে নারী সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

sonynews / ৭ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬
রাজশাহী নগরীতে নারী সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার গ্রামের মৃত ইদ্রিস শেখের মেয়ে মোসা: সেলিনা (৪৫); একই গ্রামের মৃত শহিদের (পালিত) ছেলে মো: মিঠু (২০); রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের মো: সাজ্জাদ আলী রমজানের ছেলে মো: তানজিম রায়হান (২০) এবং মৃত আজাহার আলীর ছেলে মো: মাহতাব রাজু (৫০)। সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গত ১ মে রাত আনুমানিক সোয়া ১১টায় বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে সেলিনা ও মিঠুকে আটক করা হয়। অন্যদিকে, গতকাল ২ মে রাত আনুমানিক ৮টায় রাজপাড়া থানার দাশপুকুর রেলগেট এলাকা থেকে তানজিমকে এবং একই দিন আনুমানিক বেলা সোয়া ১০টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে রাজুকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৫৪ পিস ইয়াবা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি রাজুর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা এবং ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category