• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৮:০৭

রাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম শহীদ আলম শহীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাঁদের খোঁজ-খবর নিয়েছেন ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। গতকাল শনিবার বিকেলে নগরীর ১ নং ওয়ার্ড এলাকায় মরহুমের বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু মরহুম শহীদ আলম শহীদের পরিবারের সদস্যদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁদের বর্তমান অবস্থার খোঁজ নেন। দল ও সাধারণ মানুষের সেবায় মরহুম শহীদের অবদানের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
মিনু বলেন, “শহীদ আলম শহীদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। তাঁর মৃত্যুতে ১ নং ওয়ার্ড বিএনপি ও স্থানীয় সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর পরিবারের পাশে অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম,সাবেক ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম রেজা, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রিংকু, কাশিয়াডাংগা থানা যুবদলের সাবেক আহবায়ক আনারুল ইসলাম, কাশিয়াডাংগা থানা ছাত্রদলের আহবায়ক মমিনুল ইসলাম রনিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিজানুর রহমান মিনু মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
উল্লেখ্য, মরহুম শহীদ আলম শহীদ দীর্ঘদিন ধরে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং স্থানীয় রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। চলতি মাসের গত ৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮