স্টাফ রিপোর্টার: মহানগরীতে পবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর পূর্বপাড়া গ্রামের মৃত নাজিমের মেয়ে ও মো: আলাউদ্দিনের স্ত্রী মোসা: নাজমা বেগম (৪২)।
গত ০৩ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টায় পবা থানার দাদপুর পূর্বপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নাজমাকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ি তল্লাশি করে ২৪ বোতলে মোট ২৪০০ মি.লি. এ্যালকোহল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





