• রাজশাহী, বাংলাদেশ
  • ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ১:৫৮

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: পৃথিবী রক্ষায় বৈশ্বিক উষ্ণতা রোধ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের উদ্যোগে রাজশাহী কলেজ রোভার ডেনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন ইউনিট লিডার ও রোভার স্কাউটরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি রাজশাহী কলেজ থেকে শুরু হয়ে মনি চত্বর হয়ে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পৌঁছায়। সেখানে রোভারদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে। পরে র‍্যালিটি পুনরায় রাজশাহী কলেজে এসে শেষ হয়।

এদিন বিশ্বব্যাপী পালন করা হবে “আর্থ আওয়ার ২০২৬”, যা রাত ৮:৩০টা থেকে ৯:৩০টা পর্যন্ত চলবে। এই সময়ে বিদ্যুৎ ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকারী যন্ত্রপাতির ব্যবহার বন্ধ বা সীমিত রাখার মাধ্যমে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“Give an Hour to Earth”।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা রোভারের সহ-সভাপতি ও শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, রাজশাহী বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ড. মো. জহিরুল ইসলাম, জেলা রোভারের সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমান, আরএসএল প্রতিনিধি আব্দুর রাজ্জাক এবং জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার শিশির ও রোভার সাব্বির।

উল্লেখ্য, এ কর্মসূচিতে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ জন রোভার ও গার্ল ইন রোভার স্কাউট অংশগ্রহণ করেন, যা পরিবেশ সংরক্ষণে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণকে আরও জোরদার করেছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮