• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

শাহমখদুম থানা এলাকায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০০

শাহমখদুম থানা এলাকায় র‍্যাবের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় কিছু ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এলাকা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগ দুটি খুলে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮