স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ভুবন মোহন পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, জয়নাল আবিদিন শিবলি ও শফিকুল ইসলাম শাফিক। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা ও মাইনুল ইসলাম মিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন মাসুদুল হক মৃধা, মোমিন, মোহাম্মদ আখতারুল হাসান অপু (সদস্য, দপ্তরে সংযুক্ত), হাফিজুর রহমান আপেল, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রয়, হাসান খান, শাহীন আক্তার সাঈদ, হাসিবুল ইসলাম, সুরজ আলী, আলতাফ হোসেন, মোহন আলী, নুরুন্নবী মুক্তার, মোফাজ্জল হোসেন শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, মুক্তার আলী সাদ্দাম, বিপ্লব রহমান নাঈম, রেজাউর রহমান রবিন, ইফতেখার জিমু, নাজমুস সাকিব নাঈম, নীরব খান তারেক, রুবেল শেখ মেরাজ ও রবিন হোসেনসহ রাজশাহী মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





