• রাজশাহী, বাংলাদেশ
  • ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বুলেটকে শোকজ

প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ১১:০৭

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বুলেটকে শোকজ

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর বুলেটের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

রোববার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে আল্টিমেটাম দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন, গুরুতর অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে। তিনি বলেন, “সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ কোনোভাবেই প্রশ্রয় পাবে না।”

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮