অনলাইন ডেস্ক : দলের ভাবমূর্তি ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশনে বিএনপি। সে কারণে কেন্দ্রের সিনিয়র থেকে তৃণমূলের নেতাকর্মীদের ওপর নজরদারি আরো বাড়ানোরর পরিকল্লনা নেয়ার কথা ভাবছে দলটি।
দলের ভেতরে থেকেই শুরু হচ্ছে শুদ্ধি অভিযান। অপরাধ করলে দল থেকে বহিষ্কার করা হবে। যত বড়ই সিনিয়র নেতা হোক না কেন ছাড় দেবে না দল। এমন বার্তা পৌছে গেছে দলের সকল পর্যায়ে। দলের ভাবমূর্তি রক্ষায় এমন কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইন্জিনিয়ার খালেদ হাসান চৌধুরী দ্য পিপল অনলাইনকে বলেন, বিএনপি’র কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। শাস্তির ব্যবস্থাও করা হচ্ছে। বিএনপি তো এখন রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে নেই যে পুলিশি ব্যবস্হা দিয়ে শাস্তি নিশ্চিত করবে। এটা পুলিশের কাজ, এসব ঘটনা নিয়ন্ত্রণে সরকারের গাফিলতি রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইন্জিনিয়ার খালেদ হাসান চৌধুরী
ইতিমধ্যে সারা দেশে মূল দল এবং এর অঙ্গসহযোগী সংগঠনের প্রায় চার থেকে সাড়ে চার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কাউকে যে ছাড় দেয়া হবেনা সে বার্তাও পেয়েছে দলের বিভিন্ন ইউনিট। তবে সম্প্রতি দেশে সংগঠিত হত্যাসহ বিভিন্ন নৈরাজ্যকর ঘটনার পিছনে ষড়যন্ত্র আছে বলে মনে করে বিএনপি। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা দেখছেন তারা। মিটফোর্ডের ঘটনাটিকে ঘিরে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলেও মনে করছেন বিএনপি নেতারা। তাদের মতে, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলকারীদের বিরুদ্ধে পুলিশকে কঠোর নির্দেশনা দেয়া উচিত সরকারের । পুলিশ অপরাধ দমনে কাজ করছে না বা পারছেনা। কিন্তু ব্যর্থতার দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছেনা।
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সম্পাদক মিসেস শামা ওবায়েদ বলেছেন, “গত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে নির্যাতিত হয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা। লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বেশি গুম এবং খুনেরও শিকারও হয়েছেন বিএনপি’র নেতাকর্মীরা। ৫ই আগস্টের পর সম্প্রতি বিএনপি’র বিরুদ্ধে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে।”
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সম্পাদক মিসেস শামা ওবায়েদ
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম ‘দ্য পিপল’কে বলেন, কোনো ষরযন্ত্র হচ্ছে কিনা, দেশকে অস্হিতিশীল করার কেনো মহলের নীলনক্সা আছে কিনা, এটা সরকারকে খুঁজে বের করতে হবে।
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম
বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান বলেছেন, “পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কিছু দল ও তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রোপাগান্ডা চালাচ্ছেন। অপরাধ প্রমাণিত হলেই আমরা বহিষ্কার করছি। ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যাসহ দেশের সম্প্রতি সংগঠিত ঘটনাগুলোর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করছেন খন্দকার মাশুকুর রহমান।
বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান
দখল, টেন্ডার, লুটপাট ও চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছেনা বিএনপি। সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পাশাপাশি মামলা এবং অপরাধীদের গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছে দলটি সবসময় । কিন্তু সরকার এ অবস্থায় নিস্ক্রিয়।
অন্যদিকে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে জেলা-মহানগরে বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয়ভাবে এদিন বেলা ২টায় নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল হবে। এ ছাড়া সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার বেলা ৩টায় নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল-শান্তিনগর-মালিবাগ মোড়-মৌচাক-মগবাজার-বাংলামোটর হয়ে শাহবাগ পর্যন্ত এই কর্মসূচি পালন হবে। একইদিন সারা দেশের সকল মহানগর ও জেলা শহরে কর্মসূচি করবে সংগঠনটি। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দল। একসঙ্গে সারা দেশের সকল জেলা এবং মহানগরেও এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।





