• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে নাশতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার ৫

প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১:৩৭

রাজশাহীতে নাশতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গ্রেফতার ৫

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ শিহাব আল রশিদ ওরফে গালিব (২৯), মো: শাহিন হোসেন ওরফে মইদুল (৩২), মো: ইমান আলী (৬৭), মো: রুহুল আমিন (২৯), মো: দুলাল উদ্দিন (৪৬)। মোহাম্মদ শিহাব আল রশিদ পাবনার জেলার সদর থানার চক পলানপুরের হারুনার রশিদের ছেলে। সে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শাহিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মৃত সাহিদ আলীর ছেলে, ইমান আলী শাহমখদুম থানার ভরালীপাড়ার মৃত জাবেদ আলীর ছেলে, রুহুল আমিন কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত ফরমান আলীর ছেলে ও দুলাল একই থানার হাজরাপুকুরের মৃত আলাউদ্দিনের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪ ১:৩৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮